কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন ৫নং ওয়ার্ডে খাগাইল গ্রামে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৯ ইং সালে প্রতিষ্ঠিত হয়। এই স্কুলে রয়েছে ৩৮৩ জন ছাত্র ছাত্রী, নেই শিক্ষকেরও সংকট। নিয়মিত উপস্থিত ছাত্র-ছাত্রী সংখ্যা ৮০ থেকে ৮৫% এবং সর্বোচ্চ ছাত্রছাত্রীর উপস্থিতির জন্য জাতীয় পর্যায়ে ও শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে। উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে ও মনোনীত হয়। শিক্ষার্থীদের পাশের হার গড়ে ৮৫ থেকে ৯৫% এবং সরকারী ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্ব লাভ করে থাকে।
স্কুলটি শ্রেণী কক্ষ- সংকটে রয়েছে। সরেজমিনে দেখা যায় বেহাল দশা, পুরাতন টিনশেড শ্রেণী কক্ষগুলো দীর্ঘদিন থেকে পরিতক্ত অবস্থায় পড়ে রয়েছে। ঝড় তুফানের আশংকায় রয়েছেন শিক্ষক অভিভাবক ও ছোট ছোট সোনা মনিরা। শিক্ষার পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে ছাত্র-ছাত্রীরা কেবলমাত্র শ্রেণীকক্ষের অভাবে । বন্যা আশ্রয় সেন্টারের ওপরে ২টি কক্ষ আছে। ছাত্র-ছাত্রীদের পাঠদান ও স্হান সংকুলান না হওয়ায় এলাকাবাসীর সহায়তায় ইট লাগিয়ে নীচে ২টি কক্ষ তৈরি করে চলছে শিক্ষা কার্যক্রম। নিয়মানুযায়ী থাকার কথা প্রায় ৮টি শ্রেণী কক্ষ, নতুন ভবন জরুরি বলে ছাত্র-ছাত্রীদের দাবী। খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ভবন সংকটের কথা জানিয়ে প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাস, বলেন শিক্ষার্থীদের তুলনায় শ্রেণী কক্ষের সংকট প্রকটে বাধ্য হয়ে খোলা আকাশের নীচে ও পাঠদান করাতে হচ্ছে।গত সরকারের আমলের স্থানীয় সংসদ সদস্যের নিকট লিখিত আবেদন করেও কোন ফলাফল পাওয়া যায়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি। জানাযায় স্কুলটি বর্তমানে অ্যাডহক কমিটির দায়িত্বে চলছে। পদাধিকার বলে বর্তমানে সভাপতি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্র চন্দ্র দাস, ভবন সংকট শিক্ষার্থীরা বিপাকে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন এ মাসের (০৯-তারিখ) উন্নয়ন সভায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করবো, আশাবাদী এর মাধ্যমে ভবন নির্মাণ ও শ্রেণী কক্ষ সংকট সমাধান হবে।