নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের পার-বাগডোব এলাকায় গাঁজাসহ এক ব্যক্তি কে আটক করেছে স্থানীয় যুবসমাজ। আটক ব্যক্তি বড়াইগ্রাম ইউনিয়নের খাকসা তেতুল তোলা এলাকার মৃত ইসমাইল সরদারের ছেলে মো:পিন্টু ৪৫ নামের এক বক্তি
দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় এলাকার সচেতন যুবসমাজ নজরদারি জোরদার করে। এক পর্যায়ে সন্দেহজনক অবস্থায় পিন্টুকে আটক করা হলে তার কাছ থেকে আনুমানিক ১২গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে স্থানীয়রা দাবি করেন।
ঘটনার পরপরই এলাকাবাসীর উপস্থিতিতে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও মাদকের বিরুদ্ধে স্থানীয় যুবসমাজের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতন অংশকেও এগিয়ে আসতে হবে। তারা আশা প্রকাশ করেন, মাদকের বিরুদ্ধে এমন সামাজিক প্রতিরোধ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।