1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চকরিয়ায় নিখোঁজের একদিন পর ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনকে স্বাগত জানালেন মাওলানা আবু হানিফা চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে আলোচনা সভা আটকা, ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার বৃষ্টির পানিতে ডুবল বারুইপাড়া দারোগা বাড়ির মোড়, দুর্ভোগে এলাকাবাসী শিক্ষার্থীদের  চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে ভোলায় পিআইবির প্রশিক্ষন কর্মশালা ফকিরহাটে একটি ইটের সলিং রাস্তার নির্মাণকাজের উদ্বোধন

চকরিয়ায় নিখোঁজের একদিন পর ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

reporter মোঃ আরফাতুল ইসলাম সানি ,কক্সবাজার
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার একদিন পর ৭ বছর বয়সী শিশু ওয়াহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে উপজেলার মাইজপাড়া এলাকার একটি পরিত্যক্ত ডোবা সংলগ্ন ছোট খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওয়াহিদুল ইসলাম পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের মো. তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়,  গতকাল সোমবার (১৫ জুন) সন্ধ্যার পর থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন একটি পরিত্যক্ত ডোবা সংলগ্ন ছোট খালে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, ফজুমিয়াজিরচর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের একটি ছোট খালে শিশুটির মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।

তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও উদ্বেগজনক। প্রাথমিকভাবে অনেকের মনে অপহরণ কিংবা হত্যার সন্দেহ জাগলেও প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com