1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জেলা প্রশাসকের কসবা উপজেলা পরিদর্শন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনকে স্বাগত জানালেন মাওলানা আবু হানিফা চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে আলোচনা সভা আটকা, ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার বৃষ্টির পানিতে ডুবল বারুইপাড়া দারোগা বাড়ির মোড়, দুর্ভোগে এলাকাবাসী শিক্ষার্থীদের  চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে ভোলায় পিআইবির প্রশিক্ষন কর্মশালা ফকিরহাটে একটি ইটের সলিং রাস্তার নির্মাণকাজের উদ্বোধন

জেলা প্রশাসকের কসবা উপজেলা পরিদর্শন

–  নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বারোপ

reporter জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ

কসবা,  ১৫ জুন ২০২৬: ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক আজ কসবা উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে তিনি কসবা থানা পরিদর্শন করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবা কার্যক্রম, হাজতখানা এবং রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি জনগণের জন্য দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা ও আনুষঙ্গিক বিষয়েও খোঁজ নেন।
পরবর্তীতে উপজেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক অংশগ্রহণ করেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনায় উপজেলার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
জেলা প্রশাসক উপস্থিত জনগণের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বিশেষভাবে মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত অপরাধ দমন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন, ঢেউটিন এবং কৃষি সামগ্রী বিতরণ করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, নৈতিক মূল্যবোধের চর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
দিনের শেষ পর্বে তিনি উপজেলার একটি ইউনিয়ন পরিষদ ও একটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে নাগরিক ও ভূমি সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার ওপর জোর দেন। একই সঙ্গে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com