1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পহেলা বৈশাখে পতনঊষা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু হানিফা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী  রামুতে ‘নূর ডেন্টাল পয়েন্ট’ নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলনেতা গুলিবৃদ্ধসহ আহত ১০ ডিমলায় তিস্তা ও বুড়িতিস্তা প্রকল্প ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে ভোলায় আলোচনা সভা

পহেলা বৈশাখে পতনঊষা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু হানিফা

reporter কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মাওলানা আবু হানিফা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ইউনিয়নবাসীর পাশাপাশি দেশ-বিদেশে বসবাসরত সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এটি শুধু একটি উৎসব নয়, বরং নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার এবং সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রেরণা জোগায়।
বার্তায় তিনি আরও বলেন, অতীতের সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাওলানা আবু হানিফা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে পতনঊষা ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই হবে তার প্রধান লক্ষ্য।
সবশেষে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করে নতুন বছরের আলোয় সবার জীবন আলোকিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com