1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নীলফামারীর মালিক ও শ্রমিক ইউনিয়নের বৈষম্য নিরসনে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সারিয়াকান্দিতে মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা  বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার নগরকান্দায় চরযোশর্দী ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও সাবেক চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনায় দোয়া চুলায় অবৈধ গ্যাস, কারখানায় নিভছে আগুন: জ্বালানি ব্যবস্থাপনায় বড় প্রশ্ন সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা রামু থানায় বদলের হাওয়া: দালালমুক্ত সেবা ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় নতুন ওসি নীলফামারীর মালিক ও শ্রমিক ইউনিয়নের বৈষম্য নিরসনে সংবাদ সম্মেলন জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ঢাকায় কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র চালু করল ভিএফএস গ্লোবাল

নীলফামারীর মালিক ও শ্রমিক ইউনিয়নের বৈষম্য নিরসনে সংবাদ সম্মেলন

– বাসের সংখ্যা বাড়ানো,টার্মিনাল সংস্কার ও অতিরিক্ত ভাড়া বন্ধসহ ৯ দফা দাবি মালিক-শ্রমিকদের

reporter রাজু আহমেদ,নীলফামারী
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ

সৈয়দপুরে দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে ৯ দফা দাবি জানিয়েছে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।দাবির মধ্যে রয়েছে আন্তঃজেলা রুটে বাসের সংখ্যা বৃদ্ধি,অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ,সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার এবং বন্ধ থাকা কয়েকটি রুটে পুনরায় বাস চলাচল চালু করা।এসব দাবি আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সৈয়দপুরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠন দুটির নেতারা এসব দাবি তুলে ধরেন।নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল গফুর সরকারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সরকার।

নেতারা অভিযোগ করেন,রংপুর-দিনাজপুর এবং রংপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে যাত্রীর তুলনায় বাসের সংখ্যা অপ্রতুল।রংপুর-দিনাজপুর রুটের দুই প্রান্তে রংপুর ও দিনাজপুরের ২৫টি করে মোট ৫০টি বাস চলাচল করলেও নীলফামারী জেলার বাস রয়েছে মাত্র ১২টি।ফলে সৈয়দপুরের যাত্রীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

সাংবাদিক সম্মেলনে রংপুর ও দিনাজপুর-উভয় প্রান্ত থেকে নীলফামারী জেলার অন্তত ১০টি করে বাস এবং ঠাকুরগাঁও প্রান্তে আরও দুটি বাসের সিরিয়াল দেওয়ার দাবি জানানো হয়।একই সঙ্গে সন্ধ্যার পর রংপুর ও দিনাজপুর থেকে সৈয়দপুরগামী যাত্রীদের জন্য পর্যাপ্ত বাস চালু এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি জানানো হয়।

এছাড়া সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের জরুরি সংস্কার,বাইপাস বাস চলাচলে বাধা দূরীকরণ,সৈয়দপুর-রাজশাহী ও নীলফামারী-সৈয়দপুর-বগুড়া রুট পুনরায় চালু এবং সড়ক-মহাসড়কে অবৈধ অটোরিকশা ও সিএনজি চলাচল বন্ধের দাবি জানানো হয়েছে। নেতারা আরও অভিযোগ করেন,বাসের সংখ্যা বৃদ্ধির বিষয়ে রংপুর ও দিনাজপুর মালিক সমিতির সঙ্গে আলোচনার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।তবে ঠাকুরগাঁও মালিক সমিতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মো.শাহনওয়াজ হোসেন শানু,সিনিয়র সহ-সভাপতি মো.আনোয়ারুল হাফিজ,সহ-সভাপতি মো.মোফাক্খার আলী স্বপন,সহ-সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মজনু,কোষাধ্যক্ষ মো.এহসান রসুল বিন্ধু,সাংগঠনিক সম্পাদক মো.মোস্তফা কামাল,মো.আরমান হামিদসহ মালিক সমিতির নেতৃবৃন্দ।শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ নেতারাও উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো.আনোয়ারুল হাফিজ।১০ সেপ্টেম্বরের মধ্যে নীলফামারী জেলা মালিক সমিতি বৈষম্য নিরসনসহ ৯ দফা দাবি বাস্তবায়ন না হলে রংপুর-দিনাজপুর-ঠাকুরগাঁও রুটে যাত্রীবাহী বাস চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে তার দায় মালিক-শ্রমিক সংগঠন নেবে না বলে সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com