1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিদ্যালয় প্রাঙ্গণে নবনিযুক্ত সভাপতির ওপর হামলা, শিক্ষকসহ আহত একাধিক: মামলা ও তদন্তের নির্দেশ মাকে বেধে রেখে সৎ বাবা মেয়েকে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণ টাংগাইলে পিকআপ ভ্যানে ৬ বস্তা গাজা সহ আটক এক ব্যক্তি ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের সারিয়াকান্দিতে মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা  বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার নগরকান্দায় চরযোশর্দী ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও সাবেক চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনায় দোয়া চুলায় অবৈধ গ্যাস, কারখানায় নিভছে আগুন: জ্বালানি ব্যবস্থাপনায় বড় প্রশ্ন সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা

নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা 

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংক ও বীমা প্রতিনিধি, এনজিওকর্মী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং সুধী সমাজের ব্যক্তিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। তিনি ৩৫ তম বিসিএস ক্যাডার এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। নলডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত অতিথিরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং নলডাঙ্গা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতামত প্রদান করেন। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com