1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নগরকান্দায় চরযোশর্দী ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও সাবেক চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনায় দোয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিদ্যালয় প্রাঙ্গণে নবনিযুক্ত সভাপতির ওপর হামলা, শিক্ষকসহ আহত একাধিক: মামলা ও তদন্তের নির্দেশ মাকে বেধে রেখে সৎ বাবা মেয়েকে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণ টাংগাইলে পিকআপ ভ্যানে ৬ বস্তা গাজা সহ আটক এক ব্যক্তি ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের সারিয়াকান্দিতে মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা  বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার নগরকান্দায় চরযোশর্দী ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও সাবেক চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনায় দোয়া চুলায় অবৈধ গ্যাস, কারখানায় নিভছে আগুন: জ্বালানি ব্যবস্থাপনায় বড় প্রশ্ন সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা

নগরকান্দায় চরযোশর্দী ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও সাবেক চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনায় দোয়া

reporter নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশর্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন। এ উপলক্ষে সাবেক চেয়ারম্যান মরহুম সাহেব ফকিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে চরযোশর্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম সাবেক চেয়ারম্যান সাহেব ফকিরের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, “১২ জন ইউপি সদস্যের একজন অভিভাবক হচ্ছেন চেয়ারম্যান। সেই অভিভাবককে আমরা কিছুদিন আগে হারিয়েছি। তাঁকে হারিয়ে আমরা অভিভাবকশূন্য হয়ে পড়েছিলাম। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর স্মৃতি আমাদের ব্যথিত করে। তাঁকে ছাড়া এই পরিষদ পরিচালনা করাও আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, “ইউনিয়ন পরিষদবাসীর সেবার কথা বিবেচনা করে ১১ জন ইউপি সদস্য আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার প্রস্তাব দেন। পরবর্তীতে গেজেট পাস হওয়ার পর আজ সকলের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছি। এ দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা কামনা করছি।”দেলোয়ার হোসেন বলেন, “সবার সহযোগিতা নিয়ে চরযোশর্দী ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি চেয়ারম্যান হিসেবে নয়, আপনাদের একজন সেবক হিসেবে ইউনিয়নবাসীর পাশে থেকে সেবা করতে চাই।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com