চাঁদপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত এক পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে নায়েক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কনস্টেবল মোঃ রুবেল হোসেনকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।