1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মালেক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি নির্বাচিত হলেন মুহাম্মদ ফরিদ উদ্দিন বিরলে কুড়ালের কোপে নিহত ব্যাক্তির দাফন সম্পন্ন ৫০ বিজিবি কর্তৃক ভারতীয় মাদকদ্রব্য আটক বাল্য বিবাহরোধে খুলনায় বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা কৃষিতে উদ্ভাবন ও টেকসই উন্নয়নে ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’কর্মশালা রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা এবং গ্রুতর জখমাবস্থায় হাসপাতালে ভর্তি মধ্যপ্রাচ্যে সংঘাতের দীর্ঘ ছায়া, দুর্ভোগে সাধারণ মানুষ  কিশোরীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা ও লুটপাট: গ্রেপ্তার ২, উদ্ধার ২ লাখ টাকা চট্টগ্রামে বিজেসির মতবিনিময় সভা

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মালেক

reporter মোঃ ইসমাইল হোসাইন,ফুলবাড়ী (কুড়িগ্রাম) 
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজে নিজস্ব অর্থায়নে উদ্যোগ নিয়েছেন উপজেলা জামায়াতের আমির ও জামায়াত সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মালেক।
গত মঙ্গলবার স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়কটির জরুরি সংস্কার কাজ পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙনের কারণে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে মাওলানা আব্দুল মালেক ব্যক্তিগত অর্থ ব্যয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী।
মাওলানা আব্দুল মালেক বলেন, “জনগণের কষ্ট লাঘব ও এলাকার উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ প্রশংসার দাবিদার।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে সড়কটির স্থায়ী উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com