1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর  স্মারকলিপি প্রধান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জলঢাকার বালাগ্রাম ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার হালুয়াঘাটে হাট-বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডাস্টবিন স্থাপন খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক মুন্সীগঞ্জে ২শ’৮১ বোতল স্কাফ সিরাপ সহ গ্রেপ্তার দুই অগ্নিকাণ্ডের ক্ষত মুছে নতুন রূপে কলাবাড়ি উচ্চ বিদ্যালয়, ফিরছে পাঠদান নবীনদের পদচারণায় মুখর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা হঠাৎ দামে আগুন লেগেছে ভোলার সবজি বাজারগুলোতে, ক্রেতাদের নাভিশ্বাস দুই দিনব্যাপী আয়োজনে উদ্বোধন হবে রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টার

ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর  স্মারকলিপি প্রধান

reporter শফিকুল বারী, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ

​সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ইজারাবিহীন ধোপাজান চলতি নদী থেকে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা এবং তীরবর্তী জনপদ বাঁচানোর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২৩ জুলাই (বৃহস্পতিবার) বেলা পৌনে ১টায় অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তাপস শীল এর নিকট ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি’ ও স্থানীয় জনগণের পক্ষে এ স্মারকলিপি প্রধান করা হয়।

​স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধোপাজান চলতি নদীটি বর্তমানে সম্পূর্ণ ইজারাবিহীন থাকা সত্ত্বেও এক শ্রেণির অবৈধ বালু ও পাথরখেকো সিন্ডিকেটের কবলে পড়ে চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। রাতের আঁধারে ড্রেজার ও নিষিদ্ধ বোমা মেশিন ব্যবহার করে অবাধে বালু ও পাথর লুটপাট চালাচ্ছে চক্রটি।
​এর ফলে নদী তীরবর্তী ফসলি জমি, সাধারণ মানুষের বসতভিটা এবং সরকারের কোটি কোটি টাকায় নির্মিত বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

অন্যদিকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে।​পরিস্থিতি নিয়ন্ত্রণে স্মারকলিপিতে ৩ দফা জোর দাবি জানানো হয়।

​১.ইজারাবিহীন ধোপাজান চলতি নদী থেকে ড্রেজার, বোমা মেশিন ও ভারী ট্রাক্টর দিয়ে অবৈধ বালু-পাথর উত্তোলন অবিলম্বে সম্পূর্ণরূপে বন্ধ করা।
২.রাতের আঁধারে বালু পাচার রোধে নদীতে সার্বক্ষণিক নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের টহল জোরদার করা।
৩.অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ আইনে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা।

নদীটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং স্থানীয় পরিবেশ রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের নিকট আকুল আবেদন জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com