সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ইজারাবিহীন ধোপাজান চলতি নদী থেকে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা এবং তীরবর্তী জনপদ বাঁচানোর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২৩ জুলাই (বৃহস্পতিবার) বেলা পৌনে ১টায় অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তাপস শীল এর নিকট ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি’ ও স্থানীয় জনগণের পক্ষে এ স্মারকলিপি প্রধান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধোপাজান চলতি নদীটি বর্তমানে সম্পূর্ণ ইজারাবিহীন থাকা সত্ত্বেও এক শ্রেণির অবৈধ বালু ও পাথরখেকো সিন্ডিকেটের কবলে পড়ে চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। রাতের আঁধারে ড্রেজার ও নিষিদ্ধ বোমা মেশিন ব্যবহার করে অবাধে বালু ও পাথর লুটপাট চালাচ্ছে চক্রটি।
এর ফলে নদী তীরবর্তী ফসলি জমি, সাধারণ মানুষের বসতভিটা এবং সরকারের কোটি কোটি টাকায় নির্মিত বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
অন্যদিকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে স্মারকলিপিতে ৩ দফা জোর দাবি জানানো হয়।
১.ইজারাবিহীন ধোপাজান চলতি নদী থেকে ড্রেজার, বোমা মেশিন ও ভারী ট্রাক্টর দিয়ে অবৈধ বালু-পাথর উত্তোলন অবিলম্বে সম্পূর্ণরূপে বন্ধ করা।
২.রাতের আঁধারে বালু পাচার রোধে নদীতে সার্বক্ষণিক নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের টহল জোরদার করা।
৩.অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ আইনে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা।
নদীটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং স্থানীয় পরিবেশ রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের নিকট আকুল আবেদন জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা