1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
দুর্যোগে সব সময় মানুষের পাশে থাকতে চেস্টা করি: মোঃ সাহিদুর রহমান টেপা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কলারোয়ায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম বিরামপুরে নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় ১৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারে গ্রেপ্তার ২ ধুনটে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা বোয়ালখালীর ২৪ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৩৯ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্ত সোনালী চেলায় ২রাতে ড্রেজার দিয়ে ৫০ কোটি টাকার বালু লুট বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বেতাগীর চার ইবতেদায়ি মাদ্রাসায় সরকারি অনুদান, বেতন-ভাতা ও বই বিতরণ, পাঠদান নেই—তদন্তে প্রশাসন কালকিনি থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

দুর্যোগে সব সময় মানুষের পাশে থাকতে চেস্টা করি: মোঃ সাহিদুর রহমান টেপা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ

এস এম জহিরুল ইসলামঃ জাতীয় পার্টির কো- চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহিদুর রহমান টেপা বলেছেন, দেশের যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার চেস্টা করি । প্রলয়ঙ্কারী ঝড়, সিডোর, করোনাসহ সকল দুর্যোগে আমি মানবতার কাজ করছি ।

তিনি আরও বলেন, আমার রাজনৈতিক নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মুহাম্মদ এরশাদ ছিলেন একজন মানবিক মানুষ। তিনি সব সময় মানবতার সেবায় নিয়োজিত ছিলেন। তার কাছে থেকে তাকে দেখার সুযোগ হয়েছে। রাজধানীর বিজয় নগরের টেপা কমপ্লেক্সের সামনে তার ব্যাক্তিগত আয়োজনে অব্যাহত তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে সুপেয় পানি ও শরবত বিতরন কর্মসুচির ২য় দিনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তাপদাহ যতদিন থাকবে ততদিন আমাদের এ কর্মসূচি চলবে।

এ সময় জাতীয় পার্টির কো- চেয়ারম্যান ও মুখপাত্র শুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য এইচ এম শফিকুর রহমান, মহাসচিব কাজী মামুনুর রশীদ, কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট এমদাদুল হকসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com