1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দুর্গাপুরে কোরিয়া প্রবাসী শোভনের অর্থায়নে প্রিতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সম্পত্তি বিরোধে চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানের বাঁধা ধুনটে সোনামণি কেজি স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট প্রদান সিলেটের কানাইঘাটে ০৭ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির অভিনন্দন ময়মনসিংহ সদরে  প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ওসি পদে ব্যাপক পাল্টাপাল্টি: অব্যাহত বিতর্ক এবং পরিবর্তনের ঢল বিশ্ব বাবা দিবস: বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক বিশেষ দিন পাবনায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরদীর দুই পুলিশ কর্মকর্তা রাঙ্গাবালীতে চ্যানেল একাত্তরের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি ও লাঞ্ছনার অভিযোগ, থানায় জিডি

দুর্গাপুরে কোরিয়া প্রবাসী শোভনের অর্থায়নে প্রিতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

reporter আলামিন হক বিজয়, দুর্গাপুর, রাজশাহী
calendar প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ

রাজশাহী দুর্গাপুর উপজেলা পানানগর ইউনিয়নের “গ্লোবাল ভিলেজ স্পোর্টস হাব, গোপিনাথপুর” ক্লাবের উদ্যোগে একটি প্রিতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন (শনিবার) খাসখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত ইউনিয়নের সুনাম ধন্য খেলোয়াড়দের অংশ গ্রহণের মাধ্যমে বিকেল ৫.৩০ মিনিটে খেলা শুরু হয়। নির্ধারিত ৬০ মিনিটের এই খেলায় বিশ্ব নন্দিত দুই দল আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে ২ টি দলে বিভক্ত হয়ে খেলাটি শান্তি ও উৎসব মুখর পরিবেশে শেষ হয়। খেলায় আর্জেন্টিনা সমর্থক দল ০৩ টি গোল করে বিজয়ী হয় প্রতিপক্ষ ব্রাজিল সমর্থক দল ০০ টি গোল করে।
স্থানীয়রা বলেন, গোপিনাথপুর গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে, কোরিয়া প্রবাসী মোঃ সাকিব হোসেন শোভন এর অর্থায়নে এই খেলার আয়োজন করা হয়। জানা যায়, শোভন বাংলাদেশর প্রথম AI গবেষক,KAIST AI (বৈশ্বিক র‍্যাংকিং-২, Csrankings- ২০২৫ অনুসারে)। বর্তমানে তিনি নিউরনট্রি এআই, ঢাকা, বাংলাদেশ এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। যা অত্র এলাকা, উপজেলা, জেলা তথা বাংলাদেশের জন্য গর্ব।
ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন, শরিফুল ইসলাম নান্নু। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ট্রফি বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনসুর রহমান, সভাপতি, ৯ নং ওয়ার্ড বিএনপি, রাকিবুল ইসলাম রুকু, দুর্গাপুর উপজেলা জিয়া মঞ্চ কমিটির যুগ্ম-আহবায়ক, ইউনিয়ন ছাত্রনেতা জুলাই যোদ্ধা রায়হান আলি জ্যামিসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাঁরা বলেন, রাজনৈতিক দলের চেনা আবহ থেকে বেরিয়ে এসে এমন একটি ম্যাচ সবার মাঝে আনন্দ ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে দারুণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com