বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে ৫০ বিজিবি ।
এরই ধারাবাহিকতায় সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ মলানী লজিস্টিক ক্যাম্পের হাবিলদার মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল কর্তৃক গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৮ টা ৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ৫০ বিজিবি ।
উক্ত অভিযানে টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮৫/৫-এস হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ‘হরিণমারী ঈদগাহ মাঠ’ স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করতে সক্ষম হয় ৫০ বিজিবি । যার আনুমানিক সিজার মূল্য ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা।
ঠাকুরগাঁও সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে ৫০ বিজিবি।