1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান: সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদীতে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ কালেরপাড়া ইউনিয়ন যুবদলের ৬নং ওয়ার্ডে আবদুল মজিদকে সভাপতি করার প্রস্তাব বোয়ালখালীতে চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬ ঠাকুরগাঁও (৫০ বিজিবি) কর্তৃক আসামীসহ মাদক, মোটরসাইকেল আটক বোয়ালখালীতে ১২ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার শ্যামনগর পাতাখালি জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত চট্টগ্রাম সরকারি সিটি কলেজে জাতীয় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে খায়ের ও আসিফ টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান: সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার সীমান্তে ৪২ বিজিবির ৫টি বিশেষ অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদসহ গ্রেফতার ১ প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পিনাক চৌধুরী

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান: সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার

reporter ‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া  (কক্সবাজার) ‎
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:০১ অপরাহ্ণ

‎কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের শিকার ৫ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।
‎সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
‎‎র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ)-এর একটি চৌকস আভিযানিক দল বাহারছড়া ইউপির ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকার নুরুল কবিরের বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে। আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের কতিপয় সদস্য দিক-বিদিক দৌড়ে সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দসহ পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৫ জন ভিকটিমাকে উদ্ধার করা হয়।
‎‎র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অজ্ঞাতনামা আসামীরা আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে এবং জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের অসৎ অভিপ্রায়ে ভিকটিমদের নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ওই স্থানে একত্রিত করেছিল।
‎‎গ্রেপ্তার এড়ানো পলাতক আসামীদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ভিকটিম এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com