1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঠাকুরগাঁও (৫০ বিজিবি) কর্তৃক আসামীসহ মাদক, মোটরসাইকেল আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শত শত গ্যাসচালিত গাড়ির দীর্ঘ লাইন, অথচ শত সিলিন্ডার ভর্তি কোম্পানির কভার ভ্যানে গ্যাস দেওয়ার অভিযোগ গৌরনদী নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে প্রাণ গেল এক যুবতীর ধামইরহাটে মাদক চক্রে মামা-ভাগিনা, অপরাধের নেপথ্যে ট্যাপেন্টাডল জমি সংক্রান্ত বিরোধে আখানগড়ে সীমানা প্রাচীর ভাঙচুর, ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, অপহরণ মামলায় ০৩ আসামি গ্রেফতার কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা , নগর ত্রিশ লক্ষ টাকা সহ ৩ জন আটক মণিরামপুরে সরকারি রাস্তা দখল করে ঘেরের বাঁধ, ভোগান্তিতে পুণ্যার্থীরা: তদন্তের আশ্বাস ইউএনও’র কুষ্টিয়ায় হেলিকপ্টার থেকে নামলেন মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছায় সমালোচনার ঝড় ফরিদপুর পৌরসভায় বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ চিকিৎসা নিলেন ২০০ হৃদরোগী । পিওর ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঠাকুরগাঁও (৫০ বিজিবি) কর্তৃক আসামীসহ মাদক, মোটরসাইকেল আটক

reporter মোঃ আইয়ুব আনছারী, ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ

গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ০৮ ৪০ ঘটিকায় ৫০ বিজিবি র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর একটি বিশেষ টহলদল হাবিলদার মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে বেতনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৩/২-এস হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর থানাধীন ঠাকিঠুকি এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি বাটন ফোন (সীমকার্ডসহ) এবং ০১টি মোটরসাইকেলসহ ০২ জন মাদক চোরাকারবারী মোঃ সাদিকুল ইসলাম(২৮), পিতা-সমির আলী এবং মোঃ জাকির হোসেন(২২), পিতা-জাহাঙ্গীর আলম, উভয়ের গ্রাম-ভবোনন্দপুর, পোস্ট-জীবনপুর, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও’দ্বয়কে আটক করতে সক্ষম হয় বর্ডার গার্ড বাংলাদেশ ৫০বিজিবি । যার সিজার মূল্য ১,৭৩,৪০০/- (এক লক্ষ তিয়াত্তর হাজার চারশত) টাকা। আটককৃত আসামীকে মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ।

ঠাকুরগাঁও সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃ সীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com