1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
জমি সংক্রান্ত বিরোধে আখানগড়ে সীমানা প্রাচীর ভাঙচুর, ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সততা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো: আশিকুর রহমান রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা শত শত গ্যাসচালিত গাড়ির দীর্ঘ লাইন, অথচ শত সিলিন্ডার ভর্তি কোম্পানির কভার ভ্যানে গ্যাস দেওয়ার অভিযোগ গৌরনদী নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে প্রাণ গেল এক যুবতীর ধামইরহাটে মাদক চক্রে মামা-ভাগিনা, অপরাধের নেপথ্যে ট্যাপেন্টাডল জমি সংক্রান্ত বিরোধে আখানগড়ে সীমানা প্রাচীর ভাঙচুর, ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, অপহরণ মামলায় ০৩ আসামি গ্রেফতার কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা , নগর ত্রিশ লক্ষ টাকা সহ ৩ জন আটক মণিরামপুরে সরকারি রাস্তা দখল করে ঘেরের বাঁধ, ভোগান্তিতে পুণ্যার্থীরা: তদন্তের আশ্বাস ইউএনও’র কুষ্টিয়ায় হেলিকপ্টার থেকে নামলেন মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছায় সমালোচনার ঝড়

জমি সংক্রান্ত বিরোধে আখানগড়ে সীমানা প্রাচীর ভাঙচুর, ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

reporter বেলাল হোসেন,ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ২নং আখানগড় ইউনিয়নের দক্ষিণ ধনিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আপন ৩ (তিন) ভাইসহ তাদের পরিবারের ৭ (সাত) জনের বিরুদ্ধে রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আখানগড় ধনিপাড়া এলাকার বাসিন্দা মো: আজিমুল ইসলামের সাথে তার ৩ (তিন) ভাই ১.মো:খাদেমুল ইসলাম ২.মো: জাকিরুল ইসলাম ৩.মো: রবিউল ইসলামের সীমানা নির্ধারণ ও পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

​অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি আজিমুল ইসলাম তার পৈতৃক ভোগদখলীয় জমিতে ইটের সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ খাদেমুল, জাকিরুল, রবিউল ও তাদের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিকভাবে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়। প্রাচীর ভাঙচুরে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

​ভুক্তভোগী আজিমুল ইসলাম জানান, “আমি আমার নিজস্ব সীমানার ভেতরেই প্রাচীর নির্মাণ করছিলাম। কিন্তু আমার ৩ (তিন) ভাই বেআইনিভাবে দলবল নিয়ে এসে প্রাচীরটি ভেঙে ফেলে এবং আমাদের প্রাণনাশের হুমকি দেয়। এতে আমার প্রায় ২ (দুই) লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”

​অন্যদিকে অভিযোগের বিষয়ে মুঠোফানে জানতে চাইলে রবিউল ইসলাম প্রাচীর ভাঙচুরের বিষয়টি স্বীকার করে বলেন, ঐটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদেরকে না জানিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করছিল তা-ই আমরা সেই সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছি। কারণ শালিস মীমাংসা না করে জোরপূর্বক বিরোধপূর্ণ জায়গায় প্রাচীর দেওয়া হচ্ছিল।

​এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মিলাদুন নবী জানান, আখানগড় ইউনিয়নের ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com