1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বোয়ালখালীতে চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শত শত গ্যাসচালিত গাড়ির দীর্ঘ লাইন, অথচ শত সিলিন্ডার ভর্তি কোম্পানির কভার ভ্যানে গ্যাস দেওয়ার অভিযোগ গৌরনদী নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে প্রাণ গেল এক যুবতীর ধামইরহাটে মাদক চক্রে মামা-ভাগিনা, অপরাধের নেপথ্যে ট্যাপেন্টাডল জমি সংক্রান্ত বিরোধে আখানগড়ে সীমানা প্রাচীর ভাঙচুর, ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, অপহরণ মামলায় ০৩ আসামি গ্রেফতার কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা , নগর ত্রিশ লক্ষ টাকা সহ ৩ জন আটক মণিরামপুরে সরকারি রাস্তা দখল করে ঘেরের বাঁধ, ভোগান্তিতে পুণ্যার্থীরা: তদন্তের আশ্বাস ইউএনও’র কুষ্টিয়ায় হেলিকপ্টার থেকে নামলেন মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছায় সমালোচনার ঝড় ফরিদপুর পৌরসভায় বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ চিকিৎসা নিলেন ২০০ হৃদরোগী । পিওর ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বোয়ালখালীতে চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬

– মেধা ও কৌশলের লড়াইয়ে অংশ নেবে শিক্ষার্থীসহ দেশ-বিদেশের দাবাড়ুরা

reporter আলমগীর রানা, বোয়ালখালী
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ

শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, যুক্তিবোধ ও কৌশলগত চিন্তাশক্তির বিকাশ এবং তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BOALKHALI CHESS Championship 2026’।উপজেলা প্রশাসন, বোয়ালখালীর আয়োজনে আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতাটি Academic Category ও Open Category—এই দুটি বিভাগে অনুষ্ঠিত হবে।Academic Category-তে বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এ বিভাগে প্রথম স্থান অর্জনকারী পাবেন ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ৭ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের দেওয়া হবে আকর্ষণীয় টেবিল ল্যাম্প, ক্রেস্ট ও সার্টিফিকেট। এ বিভাগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে।

অন্যদিকে Open Category-তে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের দাবাড়ুরা অংশগ্রহণ করতে পারবেন। এ বিভাগে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ২৪ ইঞ্চি LED TV, দ্বিতীয় পুরস্কার Rice Cooker এবং তৃতীয় পুরস্কার Blender Machine। প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের প্রত্যেককে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে। চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই। এছাড়া সকল অংশগ্রহণকারীর জন্য লাঞ্চের ব্যবস্থা থাকবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ২০২৬। তবে শুধুমাত্র Open Category-এর জন্য অনলাইনে Google Form-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।

আয়োজকরা জানান, দাবা প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের যুক্তিবোধ, ধৈর্য, মনোযোগ ও কৌশলগত চিন্তাশক্তি বিকাশের পাশাপাশি তাদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।আয়োজকদের প্রত্যাশা, ‘চাল হোক বুদ্ধির, জয় হোক মেধার’—এই স্লোগানকে সামনে রেখে বোয়ালখালীর এ আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দাবা চর্চা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্লোগান: Chess Beyond the Board—মেধার চর্চায়, কৌশলের লড়াইয়ে, নতুন প্রজন্মের এগিয়ে চলা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com