1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বোয়ালখালীতে ১২ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শত শত গ্যাসচালিত গাড়ির দীর্ঘ লাইন, অথচ শত সিলিন্ডার ভর্তি কোম্পানির কভার ভ্যানে গ্যাস দেওয়ার অভিযোগ গৌরনদী নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে প্রাণ গেল এক যুবতীর ধামইরহাটে মাদক চক্রে মামা-ভাগিনা, অপরাধের নেপথ্যে ট্যাপেন্টাডল জমি সংক্রান্ত বিরোধে আখানগড়ে সীমানা প্রাচীর ভাঙচুর, ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, অপহরণ মামলায় ০৩ আসামি গ্রেফতার কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা , নগর ত্রিশ লক্ষ টাকা সহ ৩ জন আটক মণিরামপুরে সরকারি রাস্তা দখল করে ঘেরের বাঁধ, ভোগান্তিতে পুণ্যার্থীরা: তদন্তের আশ্বাস ইউএনও’র কুষ্টিয়ায় হেলিকপ্টার থেকে নামলেন মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছায় সমালোচনার ঝড় ফরিদপুর পৌরসভায় বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ চিকিৎসা নিলেন ২০০ হৃদরোগী । পিওর ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বোয়ালখালীতে ১২ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার

reporter আলমগীর রানা, বোয়ালখালী প্র
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. করিম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল রানাসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের গোলক কানুন বাজারের পূর্ব পাশে হামিদিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজের ওপর থেকে মো. করিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. করিম জ্যৈষ্ঠপুরা এলাকার (মমিন সাহেবের বাড়ি) মৃত আব্দুল হকের ছেলে।এ ঘটনায় বোয়ালখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বোয়ালখালী থানার মামলা নং-০৫, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com