1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
টঙ্গীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অনুমোদনের আবেদন প্রক্রিয়া বিষয়ক আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠালগাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার বিরলে ৬ষ্ঠ উপজেলা স্কাউটসের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে চ্যাম্পিয়ন বিভিন্ন ভাঙা সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান তাপস নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন ফুলবাড়ীতে অবৈধ্যভাবে ২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন আশুলিয়ায় ১১ বছর ধরে গৃহহীন মরিয়ম, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‎সিরাজগঞ্জর বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভোলার গ্যাস দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: তবুও লোডশেডিংএ নাকাল ভোলাবাসী “রোহিঙ্গা ক্যাম্পের ময়লা : অদৃশ্য দুর্যোগের দৃশ্যমান স্তূপ”

টঙ্গীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অনুমোদনের আবেদন প্রক্রিয়া বিষয়ক আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালা

reporter গাজীপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ

টঙ্গীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অনুমোদনের আবেদন প্রক্রিয়া বিষয়ক এক আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে আল-হেলাল স্কুল মিলনায়তনে গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানা আয়োজিত এই আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কুল অনুমোদনের আবেদন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন টঙ্গী থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদ পারভীন।
এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসার সুমাইয়া বিনতে শরীফ।
এসময় আইপিইএমআইএস এর মাধ্যমে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ অনুমোদনের আবেদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ ব্যাখ্যা করে বুঝিয়ে দেন দত্তপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহাবুব আলম।
অনুষ্ঠানে গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানার কর্মকর্তাগণ এবং টঙ্গী পশ্চিম থানার স্কুলসমূহের প্রতিষ্ঠাতা পরিচালক, প্রধান শিক্ষক ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com