1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
জামালপুরের খাদ্য কর্মকর্তা পাপেলের পরকীয়া কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদের পাহাড় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ৪৫ নং ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার: কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মতিউর রহমান মাসুম ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হাতিমারা ডিগ্রি কলেজ সংলগ্ন বেদখল জমি উদ্ধার, ১৫ বছর পর দখল বুঝে পেলেন প্রকৃত মালিক সরকারের বিরোধীতা করলে জণগনের প্র’তি’রো’ধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা সীমান্তে ২ বছরেও মেলেনি আরাকান আর্মির হাতে অপহৃত ৪ জেলের হদিস মাদারীপুরে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ দুইজন গ্রেফতার। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটিতে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ জামালপুরের খাদ্য কর্মকর্তা পাপেলের পরকীয়া কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদের পাহাড়

জামালপুরের খাদ্য কর্মকর্তা পাপেলের পরকীয়া কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদের পাহাড়

reporter ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ

ভাগ্যের নির্মম পরিহাসে একসময়ের কর্মক্ষম মানুষ গাজী হাসান বাবু আজ শয্যাশায়ী। স্ত্রী সাজেদা বেগম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বরভরা টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। যে সময়ে রোগাক্রান্ত স্বামীর পাশে স্ত্রীর থাকার কথা অথচ তার এই অসহায়ত্ব ও জীবনের চরম ক্রান্তিকালকে পুঁজি করে স্ত্রী সাজেদা বেগম এবং জামালপুর জেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক (এসএমও) ইসরাত আহমেদ পাপেলের অনৈতিক পরকীয়া সম্পর্ক ও প্রতারণার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। স্বামী ও আট বছরের অবুঝ সন্তানের কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস, আর অন্যদিকে ক্ষমতার অপব্যবহার করে পরকীয়া জুটির গড়ে তোলা অবৈধ সম্পদের পাহাড় নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক তোলপাড়।


​ভুক্তভোগী স্বামী গাজী হাসান বাবু ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে গফরগাঁও উপজেলার মাইজবাড়ির বাসিন্দা সাজেদা বেগমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় বাবুর। সুখের সংসারেই জন্ম নেয় এক কন্যাসন্তান। কিন্তু ২০১৮ সালে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাবু এবং পরবর্তীতে ২০২২ সালে দু’বার ব্রেইন স্ট্রোক করে শারীরিকভাবে সম্পূর্ণ অচল হয়ে পড়েন।
​একজন শয্যাশায়ী ও পক্ষাঘাতগ্রস্ত স্বামীর পাশে পরম যত্নে থাকার কথা থাকলেও স্ত্রী সাজেদা বেগম হয়ে ওঠেন বেপরোয়া। সাজেদা বেগমের বাবার বাড়ির মাইজবাড়ি এলাকার প্রতিবেশী ইসরাত আহমেদ পাপেল সুযোগ বুজে সাজেদা বেগমের সাথে পরিচয় হয় এবং ফোন নাম্বার লেনদেন হয়। পরে বিভিন্ন অজুহাতে সাজেদা বেগমের স্বামীর বাড়ি প্রবেশ করত ইসরাত আহমেদ পাপেল এভাবেই তাদের মাঝে সক্ষতা সৃষ্টি হয়। একপর্যায়ে খাদ্য গুদামের কর্মকর্তা ইসরাত আহমেদ পাপেলের সাথে তিনি জড়িয়ে পড়েন গভীর ও অনৈতিক পরকীয়া সম্পর্কে। অসুস্থ স্বামীর জীবিকার একমাত্র সম্বল—ময়মনসিংহ নতুন বাজারের ইনডেক্স প্লাজায় অবস্থিত “রমণী” নামক কাপড়ের দোকানটি কৌশলে স্ত্রী সাজেদা ও তার পরকীয়া প্রেমিক পাপেলের প্ররোচনায় তাদের নামে লিখে নেওয়া হয়। শুধু তাই নয়, এই ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তা পাপেল বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেন, যা এলাকাবাসীর মুখে মুখে ফিরছে।

​অসহায় বাবা গাজী হাসান বাবু কান্নায় ভেঙে পড়ে জানান, তার ৮ বছরের কোমলমতি কন্যাসন্তানের সামনেই স্ত্রী সাজেদা ও খাদ্য কর্মকর্তা পাপেলের অনৈতিক মেলামেশা চলত। মায়ের এমন আচরণ ও পারিবারিক কলহের কারণে শিশুটির স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়েছে।

​খাদ্য কর্মকর্তা পাপেলের নিজের প্রথম স্ত্রী ও দুটি সন্তান থাকা সত্ত্বেও তিনি সাজেদার সাথে এই গোপন ও অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, তারা গোপনে দ্বিতীয় বিয়েও করেছেন, যা পাপেল প্রকাশ্যে অস্বীকার করেন। এ নিয়ে পাপেলের পরিবার ও সাজেদার মাঝে একাধিকবার হাতাহাতি এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ২৪২২) নথিভুক্ত হয়। অন্যদিকে, প্রতারিত ও অসুস্থ স্বামী গাজী হাসান বাবুও বাধ্য হয়ে থানায় জিডি করেন (জিডি নম্বর: ১৪৩১)।

​রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার অপব্যবহার
​অভিযোগ রয়েছে, নিজের অনৈতিক কর্মকাণ্ড, পরকীয়া এবং দুর্নীতি আড়াল করতে খাদ্য কর্মকর্তা ইসরাত আহমেদ পাপেল অত্যন্ত চতুরতার আশ্রয় নেন। তিনি সুবিধামতো বিভিন্ন রাজনৈতিক দল ও প্রভাবশালী ব্যক্তিদের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন এবং নানাভাবে তাদের কাছাকাছি যাওয়ার নাটক সাজান।

বিগত আওয়ামী লীগ সরকার আমলে ​সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থাতেই তিনি রাজনৈতিক অঙ্গসংগঠন ‘আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযোদ্ধা সন্তান লীগ’-এর গফরগাঁও উপজেলা শাখার সভাপতির পদ বাগিয়ে নেন। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী সরাসরি রাজনীতি বা কোনো রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃত্ব দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তিনি ক্ষমতার জোরে এই নিয়ম লঙ্ঘন করে গেছেন।
​পরকীয়ার আড়ালে কোটি টাকার অবৈধ সম্পদ
​একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (সাজেদা বেগম) এবং সাধারণ খাদ্য পরিদর্শক (ইসরাত আহমেদ পাপেল) পদে চাকরি করে কীভাবে এত সম্পদের মালিক হলেন—তা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল। অনুসন্ধানে জানা গেছে তাদের অবৈধ সম্পদের দীর্ঘ ফর্দ: ময়মনসিংহের নতুন বাজারে টিউলিপ গার্ডেনে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট। ​একটি প্রিমিও মডেলের গাড়ি যার রেজিস্ট্রেশন নাম্বার (ঢাকা মেট্রো গ ৩৭-২০ ৪৭)। ​গফরগাঁও হাসপাতাল গেটের সামনে তিন তলা বাড়ি। ​ময়মনসিংহের পিটিআই স্কুল সংলগ্ন কোটি টাকার জমি। ​গ্রামের বাড়িতে তিন কাঠা জমি কিনে সেখানে তিন তলা ফাউন্ডেশনের ডুপ্লেক্স বাড়ি নির্মাণ কাজ।

​এদিকে শুধু পরকীয়া বা পারিবারিক প্রতারণাই নয়, খাদ্য কর্মকর্তা পাপেলের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির নানা অভিযোগ।

সম্প্রতি,জামালপুরের সিংহজানি খাদ্য গুদামে দায়িত্বে থাকা অবস্থায় ১৫ টন চাল আত্মসাৎ বা চুরির ঘটনার সাথে তার নাম জড়িয়ে পড়ে। এই চাল কেলেঙ্কারির ঘটনায় ইতিপূর্বে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এবং বর্তমানে তদন্ত চলমান রয়েছে। এবং নানা অপকর্মের সাথে জড়িয়ে থাকা সত্ত্বেও নির্দ্বিধায় জামালপুর জেলা খাদ্য গুদামে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। গুদামে ধান-চাল সংগ্রহের সিন্ডিকেট গঠনের অভিযোগ থাকলেও একটি প্রভাবশালী মহল তাকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে বলে গুঞ্জন রয়েছে।

​এ বিষয়ে গত ২৭ আগস্ট খাদ্য কর্মকর্তা ইসরাত আহমেদ পাপেলের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি এবং সম্পূর্ণ বিষয়টি হাস্যকর বলে এড়িয়ে যান। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

​অসুস্থ ও শয্যাশায়ী স্বামী গাজী হাসান বাবুর চোখের জল এবং সচেতন নাগরিক সমাজের একটাই দাবি—একজন সরকারি চাকরিজীবী হয়ে অনৈতিক সম্পর্ক, পারিবারিক প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন, তাদের তদন্তের আওতায় আনা হোক। অবিলম্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে খাদ্য কর্মকর্তা ইসরাত আহমেদ পাপেল ও শিক্ষিকা সাজেদা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com