1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
৪৫ নং ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার: কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মতিউর রহমান মাসুম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রতিবন্ধী  মাঝে ছাগল ও গাছের চারা বিতরণ, প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত কুলিয়ারচরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​নলডাঙ্গা পাটুল ঘাটে মৎস্য পোনা অবমুক্ত করলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু সিলেটের বিয়ানীবাজারের পল্লবকে যে দুই মামলায় গ্রেফতার দেখানো হল ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের ৩১ সদস্যের কমিটি গঠন নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ৪৫ নং ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার: কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মতিউর রহমান মাসুম ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হাতিমারা ডিগ্রি কলেজ সংলগ্ন বেদখল জমি উদ্ধার, ১৫ বছর পর দখল বুঝে পেলেন প্রকৃত মালিক সরকারের বিরোধীতা করলে জণগনের প্র’তি’রো’ধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার

৪৫ নং ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার: কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মতিউর রহমান মাসুম

reporter ইন্দ্রজিৎ মন্ডল, ঢাকা
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ

মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ডের (গেন্ডারিয়া) উন্নয়ন ও আধুনিকায়নে এক নতুন দিগন্তের সূচনা করতে চান বিশিষ্ট সমাজসেবক ও গেন্ডারিয়া থানা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মতিউর রহমান মাসুম। আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি এই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের আস্থা ও সমর্থন অর্জন করে চলেছেন।ছাত্রজীবন থেকেই মোহাম্মদ মতিউর রহমান মাসুম জনকল্যাণমূলক রাজনীতির সাথে জড়িত। তিনি ১৯৯৩ সালে তেজগাঁও কলেজ কমার্স বিভাগের আহ্বায়ক, ১৯৯৪-১৯৯৫ মেয়াদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের যুগ্ম আহ্বায়ক, ১৯৯৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিপু-সাত্তার কমিটির সহ-আইন সম্পাদক এবং ২০০৩ সালে সাত্তার-পারভেজ কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেন। এরপর ২০০৬ সালে পারভেজ-খোকন কমিটিতে সহ-সভাপতি এবং ২০১২ সালে জুয়েল-হাবিব কমিটিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে সাহসী ভূমিকা রাখেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ গেন্ডারিয়া থানা বিএনপির মজনু-রবিন কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে রাজনীতির পাশাপাশি তিনি গেন্ডারিয়া এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের দাবি, ৪৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে মাসুম ভাইয়ের মতো একজন সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই।কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মতিউর রহমান মাসুম বলেন, “৪৫ নং ওয়ার্ডের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে জলাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং এবং নাগরিক সুবিধার অভাব। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং এই ওয়ার্ডকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি আদর্শ মডার্ন ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি জনগণের সেবক হয়ে সারাজীবন তাদের পাশে থাকতে চাই।”ইতোমধ্যেই ৪৫ নং ওয়ার্ডের প্রতিটি এলাকায় মোহাম্মদ মতিউর রহমান মাসুম ভাইয়ের সমর্থনে ব্যানার, পোস্টার ও গণসংযোগে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা নির্বাচিত হলে ৪৫ নং ওয়ার্ডের চেহারা আমূল বদলে যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com