1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটিতে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেমরায় মহিলা দল নেত্রীর কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ মামলা নেওয়ার (ওসি) মীমাংসার চেষ্টা মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে জাতীয় সমস্যার আংশিক সমস্যা অবগত করে কিছু কথা ধূলখোলায় সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন খেয়াঘাট ও হাটে বাজারে যাতায়াতে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় অবৈধভাবে সার মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা রাজনৈতিক প্রতিহিংসা নয়, আইনের মাধ্যমে জুলুমকারীর বিচার হওয়া গণতন্ত্রের সৌন্দর্য -ফিরোজ মোহাম্মদ লিটন কালিগংগা নদীর ভাঙনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পঞ্চম মৃত্যুবার্ষিকী বান্দরবান পৌরসভার উদ্যেগে এস এস সি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটিতে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

reporter মোঃ কামরুল ইসলাম রাঙামাটি
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও দলীয় সঙ্গীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি ফায়ার সার্ভিস ঘাটে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবীর বাচার সভাপতিত্বে মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।মাছ অবমুক্তকরণ শেষে ফায়ার সার্ভিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলজ সম্পদ রক্ষায় বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো,
সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবীর বাচাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com