1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পঞ্চম মৃত্যুবার্ষিকী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেমরায় মহিলা দল নেত্রীর কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ মামলা নেওয়ার (ওসি) মীমাংসার চেষ্টা মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে জাতীয় সমস্যার আংশিক সমস্যা অবগত করে কিছু কথা ধূলখোলায় সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন খেয়াঘাট ও হাটে বাজারে যাতায়াতে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় অবৈধভাবে সার মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা রাজনৈতিক প্রতিহিংসা নয়, আইনের মাধ্যমে জুলুমকারীর বিচার হওয়া গণতন্ত্রের সৌন্দর্য -ফিরোজ মোহাম্মদ লিটন কালিগংগা নদীর ভাঙনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পঞ্চম মৃত্যুবার্ষিকী বান্দরবান পৌরসভার উদ্যেগে এস এস সি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পঞ্চম মৃত্যুবার্ষিকী

reporter মোঃ নাঈম উদ্দিন সিরাজী, সিরাজগঞ্জ 
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিল্প উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ২ সেপ্টেম্বর তুরস্কের ইস্তাম্বুলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
হাসিবুর রহমান স্বপন ছিলেন শাহজাদপুরের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। ছাত্র- শ্রমিক নেতা হিসেবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর জন্মস্থান নিয়ে বিভিন্ন স্থানে ভিন্ন তথ্য পাওয়া গেলেও স্থানীয়ভাবে জানা যায়, হাসিবুর রহমান স্বপনের পৈতৃক বাড়ি শাহজাদপুর উপজেলার পাঠানপাড়া গ্রামে ছিল। তাঁর পিতা ও পরিবারের ভাই-বোনেরা দীর্ঘদিন পাঠানপাড়া গ্রামেই বসবাস করতেন। পরবর্তীতে হাসিবুর রহমান স্বপন শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর বাজার গ্রামে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তিনি দ্বারিয়াপুর ও ঢাকায় বসবাস করতেন।
হাসিবুর রহমান স্বপনের রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও বৈচিত্র্যময়। বিভিন্ন সময়ে তিনি জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং আওয়ামী লীগ সরকারের সময়ে শিল্প উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থায়ও তিনি জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও শাহজাদপুরের মানুষের সঙ্গে তাঁর জনসম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য।
জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে তিনি শাহজাদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন। দলীয় পরিচয়ের বাইরে সাধারণ মানুষের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় পর্যায়ে তাঁর একটি নিজস্ব পরিচিতি তৈরি হয়।
২০২১ সালের ২ সেপ্টেম্বর তুরস্কের ইস্তাম্বুলে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুর রহমান স্বপন মৃত্যুবরণ করেন। তাঁর মরদেহ দেশে আনার পর শাহজাদপুরে জানাজা শেষে তাঁর নিজ মহল্লার চুনিয়াখালীপাড়া মখদুমিয়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুর পাঁচ বছর পরও শাহজাদপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর নাম আলোচিত হয়। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পৃক্ততার স্মৃতি স্থানীয় মানুষের কাছে আজও স্মরণীয়।
পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মরহুম আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের আত্মার মাগফেরাত কামনা করেছেন তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com