1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ

স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন এর উদ্যোগে গত  ১৯ মে মঙ্গলবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে “মানবতা প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল” শীর্ষক আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন এর সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা সৈয়দ আলমগীর এমবিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সাবেক ট্রেজারার বিশিষ্ট কলামিস্ট আকবর সিরাজী, নিপসম এর কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড.মো: গোলাম ছারোয়ার, জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, বিশিষ্ট কবি লেখক আইনজীবি ও রাজনীতিবিদ ওয়াজিউল হক শরীফ,জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম- জিসাফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেত্রী মর্জিনা সুলতানা পনু ও যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস খানম, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ- জিসপ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. গিয়াস উদ্দিন খোকন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি মারিয়া রহমান এবং টঙ্গী মেট্রো থানা বিএনপির সহ-সভাপতি মো: সেলিম হোসেন মন্ডল।
অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ওস্তাদ সৈয়দ মোতালেব, রিতা ভাদুরি, সন্ধ্যা রানী দত্ত, আজমা সুরাইয়া শিল্পী, দিলরুবা নাসরিন, শাহাদত হোসেন এবং সুবর্ণা রানী হালদার। নৃত্য পরিবেশন করেন অধরা সরকার রিয়া। কবি নজরুলের কবিতা থেকে আবৃত্তি করেন কবি ওয়াজিউল হক শরীফ, কবি রীনা পণ্ডিত ও কবি মুস্তাকিমা জামালি মিতু।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com