1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জলঢাকায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সদরপুরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ৩ সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, চেক ও মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ অভিভাবক সমাবেশ সম্পন্ন ময়মনসিংহ সদরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্ভোধন মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড মুলাদীতে এলজিইডির নগর অবকাঠামো প্রকল্পের আওতায় ওয়েস্ট বাস্কেট বিতরণ উদ্বোধন ঢাবিতে ‘পরিবর্তনশীল বিশ্বে ইংরেজি সাহিত্য ও ভাষা শিক্ষা’ শীর্ষক সেমিনার 

জলঢাকায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত

reporter আসাদুজ্জামান
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ

“নিজে বাঁচুন,অন্যকে বাঁচান-মন খুলে কথা বলুন, সহানুভূতি ও সম্মান”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১টায় উপজেলার টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন, জলঢাকার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ নাঈরুজ্জামান।
প্রধান আলোচক ছিলেন ডা. দেবুলাল রায়, এমবিবিএস, এমডি (সাইকিয়াট্রি), রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এছাড়াও উপস্থিত ছিলেন টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান এবং জলঢাকা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আজকের এই কর্মশালা থেকে আমিও অনেক নতুন বিষয় শিখেছি। এখানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষকসহ সবাই মানসিক স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছেন।”

তিনি আরও বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। সুস্থ সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষক, অভিভাবক, সমাজসেবী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সেমিনারে বক্তারা মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক ও সামাজিক সহমর্মিতা, মানসিক সমস্যাকে লুকিয়ে না রেখে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং মাদকাসক্তি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com