1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকলে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর (QR) ও ক্যাশলেস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সরিকল বন্দরে পূবালী ব্যাংক পিএলসি সরিকল উপ-শাখার আয়োজনে র‍্যালি, আলোচনা সভা এবং ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়।

এ উপলক্ষে সরিকল বাজারের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বন্দরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পূবালী ব্যাংক সরিকল উপ-শাখার ব্যবস্থাপক মো: ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক টরকী বন্দর শাখার ব্যবস্থাপক জনাব আব্দুস সাত্তার । বিশেষ অতিথি ছিলেন কাজী রিয়েল স্টেটস এর কর্ণধার জনাব কাজী সাইফুল ইসলাম । এছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে বাংলা কিউআর ক্যাম্পেইন চালু হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটবে।

তিনি আরো বলেন, বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়লে ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারিত হবে এবং ব্যাংকিং ব্যবস্থায় অর্থপ্রবাহ আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com