মুলাদী পৌরসভায় পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্যে এলজিইডির নগর অবকাঠামো প্রকল্পের আওতায় সংরক্ষিত ওয়েস্ট বাস্কেট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েস্ট বাস্কেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মুলাদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ গোলাম সরওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী পৌরসভার সচিব মোঃ শফিউল আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন শহর গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়েস্ট বাস্কেট স্থাপনের ফলে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা কমবে এবং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা রক্ষার অভ্যাস গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।