1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহ সদরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

ময়মনসিংহ সদরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ

reporter আরিফ রব্বানী
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ

ময়মনসিংহ সদর সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ, শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর সদর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১জুলাই) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ২১টি প্রতিষ্ঠানের মাঝে ৯লক্ষ ৩৪ হাজার টাকার এই সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী-সাহিত্যিক এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন-ময়মনসিংহের সাহিত্য, সংস্কৃতির যে ঐতিহ্য রয়েছে, সে ঐতিহ্যকে আমরা লালন করতে চাই। আমাদের দেশীয় সংস্কৃতিকে আমরা বিকশিত করতে চাই। যার কারণে আমাদের বিদেশি সংস্কৃতিকে পরিহার করে আমাদের দেশীয় সংস্কৃতি, কৃষ্টি-কালচারকে যেন আমরা বুকে ধারণ করি এবং এটাকে আমরা যেন এই প্রজন্মের কাছে তুলে ধরি
সেই সাহিত্য, সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমাদের সবাইকে—প্রশাসন থেকে শুরু করে সমাজসেবী, রাজনীতিবিদ, সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ, একটি জাতি কতটা উন্নত, তা অনেকটা নির্ভর করে সেই দেশের সংস্কৃতি কতটা উন্নত তার ওপর।

অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম আশা প্রকাশ করেন, সরকারের এই অনুদান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড উপজেলার শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ময়মনসিংহ সদরের শিল্প-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে প্রধান অতিথি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি একই দিনে ময়মনসিংহ সদর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং সদর উপজেলার ০২টি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা ও ১২টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে মোট ৯ লক্ষ ৯২ হাজার
টাকার চেক বিতরণ করাসহ উপজেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শন করে সমাজসেবা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় করে তাদের জনকল্যাণে কাজ করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ফ্যামিলি কার্ড সহ দপ্তরের সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সবশেষে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সৌন্দর্য বর্ধনে গাছের চারা রোপন করেন। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহজাহান কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার, জন স্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, সমাজসেবা অফিসার আসাদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com