1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
“ছন্দ এখন বন্ধ“ জামান ভূঁইয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

“ছন্দ এখন বন্ধ“ জামান ভূঁইয়া

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ

ছড়া কবিতার ছন্দ
লাগছে এখন দন্ধ ,
লিখতে বসলে ভুলে যাই
ছন্দ তখন খুঁজে না পাই ।

হারিয়ে গেছে নদীর ছন্দ
এখন তাতে শুধুই গন্ধ ,
পাহাড়ের ঝর্ণা বয়ে
ছুটে আর নদী হয়ে ।

সাগরের নীল আকাশ
ঘুর্নি ঝড়ে ছুটে বাতাস ,
মেঘনা নদী ভয়ংকরী
ভাংছে শুধু ঘর বড়ি ।

বনবাদাড়ে শিয়ালের ডাক
হারিয়ে যাচ্ছে কলো কাঁক ,
শকুন গেল কোথায় উড়ে
কোকিল ডাকেনা মধুর সুরে ।

ডাহুক ঘুঘুর ডাক শুনিনা
ময়না তোতার গান বুঝিনা ,
আউল বাউল গায়না গান
তারা যে ছিল বাংলার প্রান ।

হারিয়ে যাচ্ছে পাখির ছন্দ
গায়না গান ভালো মন্দ ,
গানের সুরে বাংলা দেশ
থাকতো আগে মধুর বেশ ।

নৌকার মাঝি ভাটিয়ালি গানে
চলতো সবাই দূরপানে ,
নৌকার পালে বাতাস লেগে
রাত দিন জেগে জেগে ।

হারিয়ে যাচ্ছে সব আমার
হলো বুঝি সময় যাবার ,
কি দিলাম আর কি পেলাম
সবাই নিবেন আমার সালাম !
৩ জুলাই ২০২৩ খৃস্টাব্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com