হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ননালমুখ বাজার সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়াই মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে আলী সায়েদ নামের এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ২০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে দারাগাঁও চা বাগানের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও প্রায় ১০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে ভবিষ্যতে এমন কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তা দেওয়া হয়েছে।