রাতের বেলা খুশির মেলায়
চাঁদের আলোর মাঝে ,
ব্যাস্ত থাকি কাজে
হৃদয় বীণা বাজে ।
মিস্টি আলোয় নতুন বধূর
নাকের নোলক হাসে ,
বাঁশ বাগানের ফাঁকে তখন
চাঁদের আলো ভাসে ।
শিশুর মুখে চাঁদ মামা ডাক
লক্ষী মা’য়ের বুলি ,
খোকার সনে হাজার হাজার
রুপ কথার ঐ ঝুলি ।
এমনি সময় মা’মনি দেয়
খোকার গালে চুম ,
মা’য়ের আদর পেয়ে খোকার
অমনি আসে ঘুম ।
১০ অক্টোবর ১৯৯৭ খৃষ্টাব্দ