1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চলে গেলেন না ফেরার দেশে অভিনেত্রী হুমায়রা হিমু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সড়ক দুর্ঘটনায় নিহত শিশু লামিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক দক্ষিণঅঞ্চলে মানুষের প্রাণের দাবি। ভাঙ্গায় ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১২টি গাঁজা গাছ উদ্ধার, চাষাবাদের অভিযোগে গ্রেপ্তার ১ ,উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত চরাঞ্চলবাসীর ২৫ বছরের অভিশাপ এই বাঁশের সাঁকো: পাকা ব্রিজের দাবিতে এলাকাবাসীর আকুতি প্রেমের বিয়েকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ মেধাবী ছাত্র থেকে চুয়েটের উপাচার্য, পটিয়ার গর্ব ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চর ভোলানাথ আদর্শ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না ১০ দিন ধরে উত্তেজনা বিরাজ করছে

চলে গেলেন না ফেরার দেশে অভিনেত্রী হুমায়রা হিমু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বিকেলে এই অভিনেত্রী মারা গেছেন বলে এ বিষয়ে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। খবর, উত্তরা নিজ বাসায় আত্মহত্যা করেছেন হিমু। তার মরদেহ উত্তরার বাংলাদেশ মেডিক্যালে রয়েছে।

আহসান হাবিব নাসিম বলেন, হিমুকে উত্তররার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক।

যোগ করে নাসিম আরও বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন মিহির ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।

হুমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রে ‘অরু’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com