1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চরাঞ্চলবাসীর ২৫ বছরের অভিশাপ এই বাঁশের সাঁকো: পাকা ব্রিজের দাবিতে এলাকাবাসীর আকুতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভাষার বাধা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখচ্ছে ‘কড়া পাঠশালা’ চাঁদাবাজির মামলায় চরফ্যাশনের আলমগীর মালতিয়া কারাগারে দৌলতপুরে বাজারে মারামারিতে সাবেক মেম্বারসহ আহত ২, ঢামেকে রেফার চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ অসহায়, দরিদ্র ও রোগীদের মাঝে বিতরণ ছাতকে বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনে সড়ক অবরোধ, চাঁদা দাবির অভিযোগে একজন লাঞ্ছিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা চাঁদাবাজির অভিযোগ মিথ্যা দাবি করে লেগুনা মালিক-শ্রমিকদের মানববন্ধন পৌর নির্বাচনে ভোটারদের মন জয়ে দিনরাত কাজ করছেন আলোচিত মুখ কাইয়ূম মুন্সি কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চান রাসেল আহমেদ মাসুদ

চরাঞ্চলবাসীর ২৫ বছরের অভিশাপ এই বাঁশের সাঁকো: পাকা ব্রিজের দাবিতে এলাকাবাসীর আকুতি

reporter সালমান রহমান
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ

উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে চললেও এখনো ভাগ্য পরিবর্তন হয়নি বি কে নগর ইউনিয়নের দৈনিক বাজার থেকে চর অঞ্চলে যাতায়াতকারী হাজার হাজার মানুষের। দীর্ঘ ২০-২৫ বছর ধরে একটিমাত্র ভঙ্গুর বাঁশের সাঁকোই এলাকার মানুষের পারাপারের একমাত্র ভরসা, যা বর্তমানে মরণফাঁদে রূপ নিয়েছে।

প্রতিদিনের যাতায়াতে জীবনের ঝুঁকি নিয়ে এই নড়বড়ে সাঁকোটি পার হতে হয় স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থী, গর্ভবতী নারী এবং মুমূর্ষু রোগীদের। প্রতিটি পদক্ষেপে তাদের পিছু নেয় মৃত্যুর ভয়।

স্থানীয়দের অভিযোগ, প্রতিটা জাতীয় ও স্থানীয় নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা পাকা ব্রিজ নির্মাণের রঙিন স্বপ্ন ও নানা আশ্বাস দিলেও নির্বাচন শেষ হলে কাজের কাজ কিছুই হয় না। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও নেতৃবৃন্দ বারবার মাননীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুফল পাননি। দীর্ঘ ২৫ বছরের এই প্রতীক্ষার ঝুড়িতে জমেছে কেবল মিথ্যা আশ্বাসের দীর্ঘশ্বাস আর সাধারণ মানুষের বুকফাটা ক্ষোভ।

এলাকাবাসীর প্রশ্ন—দেশের অন্যান্য অঞ্চলের উন্নয়নের ছোঁয়া লাগলেও চরাঞ্চলের মানুষের ভাগ্যে কি কেবল একটা পাকা ব্রিজের স্বপ্ন দেখাই সার হবে? আর কতকাল এভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে যাতায়াত করতে হবে তাদের?

অবিলম্বে এই জনদুর্ভোগের অবসান ঘটাতে মাননীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। কোনো ফাঁকা আশ্বাসের আর প্রয়োজন নেই উল্লেখ করে, অতি দ্রুত চরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে একটি টেকসই পাকা ব্রিজ নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com