1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১২টি গাঁজা গাছ উদ্ধার, চাষাবাদের অভিযোগে গ্রেপ্তার ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আসিফ ইকবাল ইরন এবং ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ এর বিরুদ্ধে জিডি করলেন শিক্ষিকা বিউটি রাণী পাল.. চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগ মীরসরাই থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার ‎নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক ফুলগাজীর আনন্দপুরে ছাত্রজনতার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সড়ক দুর্ঘটনায় নিহত শিশু লামিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক দক্ষিণঅঞ্চলে মানুষের প্রাণের দাবি। ভাঙ্গায় ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১২টি গাঁজা গাছ উদ্ধার, চাষাবাদের অভিযোগে গ্রেপ্তার ১ ,উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১২টি গাঁজা গাছ উদ্ধার, চাষাবাদের অভিযোগে গ্রেপ্তার ১

reporter নুরুল ইসলাম সুমন
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১২টি গাঁজা গাছ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ ঘটনায় গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাজিনগর এলাকায় লোকমান হোসেন তার বসতঘরের টিনের চালের ওপর প্লাস্টিকের টবে সুকৌশলে গাঁজা গাছের চাষ করে আসছিলেন।

এ তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে তার বসতঘরের টিনের চালের ওপর রাখা দুটি প্লাস্টিকের বালতির টব থেকে প্রতিটিতে ছয়টি করে মোট ১২টি গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত গাঁজা গাছের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com