1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফুলগাজীর আনন্দপুরে ছাত্রজনতার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দৈনিক ঘোষণা’র ৩২ বছর পূর্তি উপলক্ষে প্রতিনিধি সম্মেলন ১২ আগস্ট। উল্লাপাড়ায় আকবর আলী হল ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের একাডেমিক ভবনের কাজের উদ্বোধন আগৈলঝাড়ায় খাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ী বর্ডার গার্ড (২৯ বিজিবি) কর্তৃক আসামীবিহীন যৌন উত্তেজক সিরাপ আটক আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২৬ বছর বয়সী নির্মাণ শ্রমিকের মৃত্যু আসিফ ইকবাল ইরন এবং ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ এর বিরুদ্ধে জিডি করলেন শিক্ষিকা বিউটি রাণী পাল.. চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগ মীরসরাই থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

ফুলগাজীর আনন্দপুরে ছাত্রজনতার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

reporter মহিউদ্দিন মহি খন্দকার
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুরে ছাত্রজনতার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের সার্বিক তত্ত্বাবধানে সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। গত ২৭ জুলাই বিকালে আনন্দপুর বাজারে এই মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালি টি আনন্দপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাওলানা ইমদাদুল হক, আনন্দপুর উচ্চ বিদ্যালয় এর পরিচালনা পর্ষদের সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম।
ফেনী জেলা ওলামা দলের সদস্য মোহাম্মদ আরিফুর রহমান,
ফুলগাজী থানার ওসি শাহিন মিয়া বলেন তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণ, বিশেষ করে যুবসমাজ ও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ছাত্র-যুবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com