1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির

reporter আশরাফুল আহমদ, সিলেট 
calendar প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পাশে থাকার প্রত্যয় এবং ওয়ার্ডের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ও সমাজসেবক, শিক্ষানুরাগী আরিফ আহমদ বাপ্পি
৭ এপ্রিল মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ আর্ত-মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যেতে চান এলাকা বাসীর। তিনি বলেন-” আমি আমার ওয়ার্ডের প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্ব গৌরীপুর ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, “আমি শুধুমাত্র নির্বাচনের জন্য কাজ করছি না; বরং মানুষের বিপদে-আপদে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা করার সুযোগ পেলে আমি ৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবো। আমি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করি।”

তিনি আরও বলেন, “আসুন আমরা সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাই। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গঠন করি।” এবং ইউনিয়নবাসীর কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন এবং সবাইকে সমাজের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com