1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গৌরব অর্জনে চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী পূর্ণ চন্দ্র সেন উচ্চ বিদ্যালয় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গৌরব অর্জনে চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী পূর্ণ চন্দ্র সেন উচ্চ বিদ্যালয়

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ মে, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ণ

আবু নাঈম,বোয়ালখালী প্রতিনিধি :
শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ সফল শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী পূর্ণ চন্দ্র সেন উচ্চ বিদ্যালয়।

উপজেলা পর্যায়ে এ বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কামরুল হাসান, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মজিবুর রহমান ফারুকী, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপসহ শিক্ষার্থীদের পাঁচটি ইভেন্টে অংশ নিয়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছেন বিদ্যালয়টি।
এবিষয়ে প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, জতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহবান করেন উপজেলা প্রশাসন। প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে ক্যাটাগরি অনুযায়ী আমাদের বিদ্যালয়কে সেরা হিসেবে নির্বাচিত করে উপজেলা প্রশাসনের মনোনয়ন বোর্ড।
শ্রেষ্ঠত্বের প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক কামরুল হাসান আরো বলেন, পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়টি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছেন এ বিদ্যালয়টি। তারই ধারাবাহিকতায় পূর্বের ন্যায় বিদ্যালয়ের ফলাফল, শিক্ষকদের যোগ্যতা, অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, পাঠদানের নিয়মানুবর্তিতা প্রভৃতি বিবেচনায় এবারো শ্রেষ্ঠ হিসেবে মনোনীত হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক কামরুল হাসান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য। প্রয়োজন শুধু শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা এবং সহযোগিতা।
একাধিকবার শ্রেষ্টত্বের গৌরব অর্জন করায় সংশ্লিষ্টদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ অঞ্চলে শিক্ষার গুণগত মান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে আমাদের এ বিদ্যালয়টি। আগামীতেও এ প্রচেষ্টা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com