1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" কুসংস্কার " জামান ভূঁইয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

” কুসংস্কার ” জামান ভূঁইয়া

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪, ৬:১০ অপরাহ্ণ

কুসংস্কারের ভেড়াঝালে
পরে আছি আটকা ,
মিথ্যাটারে সত্য বানিয়ে
খবর ছড়ায় টাটকা ।

ময়না বিবির গর্ভে হল
কাল বিড়াল ছানা ,
ছড়িয়ে দিল সারা গাঁয়ে
মিথ্যা খবরখানা ।

কাক ডাকলে দুপুর বেলা
বিপদ হয় তবে ,
হুতোম পেঁচা ডাকলে রাতে
ভয় পায় সবে ।

ঘরের দরজায় ঝাড়ু থাকলে
কুলক্ষণ নাকি হয় ,
যাবার সময় খালি কলসি
দেখলে বিপদ রয় ।

পরিক্ষার সময় ডিম খেলে
শুণ্য নাকি পায় ,
কলা খেয়ে বাহির হলে
রাগ করে মা’য় ।

জুতো সেন্ডেল উল্টে রাখলে
অলক্ষী আসে ঘরে ,
সংসারেতে থাকে অভাব
কস্ট হয় পরে ।

ডানের শিয়াল বামে গেলে
বিপদ নাকি আসে ,
বামের শিয়াল ডানে গেলে
সবাই তবে হাসে ।

রাতের বেলা ডাকলে শিয়াল
শুভ লক্ষণ তবে ,
সুখের বন্যায় হাসবে সবাই
শান্তিতে তাই রবে ।

কোলা ব্যাঙ ডাকলে ডোবায়
শীগ্র বৃষ্টি হবে ,
এমন সব কথা গুলো
বিশ্বাস করে সবে ।

ডান হাতের তালু চুলকালে
টাকায় পকেট ভরে ,
সত্যি কথার স্বাক্ষী হয়
টিকটিকি ডাকলে ঘরে ।

এমন সব আযব কথায়
বিশ্বাস করে মানুষ ,
আধুনিক যুগে এসেও এখন
হয়না কারো হুঁশ ।
১২ মে ২০২৩ খৃষ্টাব্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com