1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিলেন আমিনুর রহমান (বাচ্চু) - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অনিয়মের প্রতিবেদন প্রকাশের পরই মামলা, দুই সাংবাদিকের পাশে সাংবাদিক সমাজ মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ চাঁনপুরের বারেক নামে এক যুবক গ্রেপ্তার ‎সিংগাইরে সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে জিরো বাংলাদেশের নতুন বর্ষের যাত্রা শুরু ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু নোয়াগাঁও ইউনিয়নকে আধুনিকায়ন করতে চান আবুল কালাম শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক সততা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো: আশিকুর রহমান রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিলেন আমিনুর রহমান (বাচ্চু)

reporter আশির্বাদ রহমান
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং: রাজ-৩১৪) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শ্রমিক সংগঠক আমিনুর রহমান (বাচ্চু)।
বুধবার (২২ জুলাই) সম্প্রতি গঠিত কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনে শ্রমিকরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আমিনুর রহমান (বাচ্চু) ২০০০ সালে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য (সদস্য নম্বর-২৯২৯) হিসেবে সংগঠনে যোগদান করেন। পরবর্তীতে তিনি কুড়িগ্রাম মোটর শ্রমিক সমবায় সমিতি লিমিটেড-এর সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা ও আজীবন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল করিম মধুর মৃত্যুর পর প্রায় ১১ মাস ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রমিকদের কল্যাণে কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং সকল শ্রমিকের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহসহ নির্বাচনী কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com