কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ২২ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
পুলিশ জানায়, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।