গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা, ঘোনাপাড়া গ্রামের জুয়া ও মাদকের বিস্তার রোধে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী র্যালি এবং আলোচনা সভা।
গতকাল শনিবার (২০ জুন) সকাল ১১ ঘটিকার চাপ্তা ও ঘোনাপাড়া সচেতন নাগরিকদের উদ্যোগে চাপ্তা মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় এস এম মাসুদ মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আল মামুন সাবেক জজ। বিশেষ অতিথি দেলোয়ার হোসেন মিনা পুলিশের সাবেক (ভারপ্রাপ্ত কর্মকতা), নায়েব আলী সরদার (ফেলু), আবুল কালাম উজির সেলিম, আনোয়ার হোসেন মিনা, লাঁলচান ফকির,মেম্বার রেজাউল মিনা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংসের দিকে ফেলে দেয়। তাই যুব সমাজকে রক্ষা করতে এবং একটি সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাদক ও জোয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্থানীয়রা বলেন, এমন সচেতনতা মূলক কর্মসূচির মাধ্যমে চাপটা ঘোনাপাড়া গ্রামের জুয়া ও মাদক মুক্ত নিয়ে একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
চাপ্তা আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে র্যালি শুরু করে ঢাকা-খুলনা মহাসড়ক সহ গ্রামের বিভিন্ন সড়ক গুলো প্রদক্ষিণ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান বলেন, মাদকের বিরুদ্ধে হয় সচেতন, বাচাই প্রজন্ম বাঁচায় জীবন, সুষ্ঠ দেহ সুষ্ঠ মন মাদকমুক্ত সমাজ গঠন। চাপ্তা ও ঘোনাপাড়া গ্রামের মাদক ব্যবসায়ীরা হুশিয়ার সাবধান, চলবে না চলবে না মাদক ব্যবসা চলবে না, হয়তো মাদক ছাড়ো নয়তোবা এলাকা ছাড়ো। মাদক ব্যবসায়ী যেখানে প্রতিবাদ হবে সেখানে।