1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কালীগঞ্জ থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৫০বোতল ফেনসিডিল, মোটর সাইকেল ও ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতারঃ ২জন।। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জ থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৫০বোতল ফেনসিডিল, মোটর সাইকেল ও ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতারঃ ২জন।।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ জুন, ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ণ

এস এম শহিদুল ইসলাম(বাবলু), নিজস্ব সংবাদদাতাঃ

২ মে রোজ রবিবার লালমনিরহাট পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা’র নেতৃত্বে, কালীগঞ্জ থানা পুলিশের একটি চাকৌষ অভিযান টিম কর্তৃক থানা এলাকার ৩নং তুষভান্ডার ইউনিয়নের তুষভান্ডার মৌজাস্থ তুষভান্ডার বাজারস্থ দলগ্রাম হইতে তুষভান্ডারগামী পাকা রাস্তায় করিম উদ্দিন আহম্মদ অডিটরিয়াম সংলগ্ন পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল কে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলে থাকা মোঃ জামাল হোসেন (২২),পিতা- মোঃ জেয়াদুল হক,সাং- মুধুপুর ব্যাপারী পাড়া,মোঃ আতিকুর জামাল(২১),পিতা- মোঃ আব্দুল হামিদ@ হামিদ কাসাই,সাং- শিবপুর,গড়ের পাড়,উভয় থানা- বদরগন্জ,জেলা – রংপুরদ্বয় পালানোর চেষ্টাকালে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদেরকে তল্লাশীকালে মোটরসাইকেলের সীট ও ট্যাংকীর নিচ হইতে বিশেষ কায়দায় রক্ষিত ৫০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করে। ঘটনা সাথে জড়িত ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
থানা পুলিশের অপর আরেকটি অভিযানে তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম মৌজাস্থ চৌধুরীর মোড়ের পূর্ব পার্শ্বে পলাতক আসামী মোঃ মিজানুর রহমান(৩৫),পিতা- মোঃ করিম উদ্দিন @ কালু মিয়া,সাং- কাশীরাম, থানা- কালীগঞ্জ,জেলা- লালমনিরহাট এর বসতবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তখন পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামী মোঃ মিজানুর রহমান(৩৫) তাহার বাড়ীর ভিতরে গেট সংলগ্ন আঙ্গীনার মধ্যে এক প্লাস্টিকের বাজার করা ব্যাগ রেখে দৌড়াইয়া পালাইয়া যায়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত ব্যাগ তল্লাশি করিয়া ১.৫ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।

উক্ত ঘটনায় পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে লালমনিরহাট আদালতে প্রেরন করেন থানা সূত্রে জানা যায়।।
সংগ্রহঃ০৩/০৬/৫০২৪

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com