1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বদলগাছী সন্ন্যাসতলা নাসরিন সিদ্দীকি বালিকা উচ্চ বিদ্যালয়ে খোলা আকাশের নিচে পাঠদান।জীবন ঝুঁকিতে শিক্ষার্থী ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ ফটিকছড়িতে সর্তা নদীতে নির্বাহী ম্যজিষ্ট্রেট এর অভিযান: ৩ ড্রেজার ও ২০ হাজার ঘনফুট বালু জব্দ শিবালয়ে চাঞ্চল্যকর অপহরণ: ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির পর মাত্র ৭০ হাজারে উদ্ধার ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ পাঁচবিবিতে তমেজুল নামে যুবকের মরদেহ উদ্ধার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ পরিদর্শন কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু ভাঙ্গায় তাস ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার

কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

reporter মো: সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট) 
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও কালাই পৌরসভার উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আওতায় এ কার্যক্রমের সূচনা করা হয়।  সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পরে কালাই উপজেলা পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, জমে থাকা পানি পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়।

এ সময় ভিডিও কনফারেন্সে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল মশা নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না; এডিস মশার বংশবিস্তারের পরিবেশও ধ্বংস করতে হবে। এজন্য বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। প্রত্যেকে নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার রাখলে এবং পানি জমতে না দিলে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

আয়োজকরা জানান, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী তিন মাস কালাই উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা হবে।ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিজ নিজ বসতবাড়ি ও কর্মস্থলের চারপাশ পরিষ্কার রাখা, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে সেসব সামগ্রী অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com