1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
'ওয়ান ইলেভেন' দিয়ে আবারও বাংলাদেশের সিনেমায় আসছে স্বস্তিকা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

‘ওয়ান ইলেভেন’ দিয়ে আবারও বাংলাদেশের সিনেমায় আসছে স্বস্তিকা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

বাংলাদেশে ২০০৮ সালে একটি সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখার্জি। শাকিব খানের বিপরীতে তাকে দেখা গিয়েছিল ‘সবার উপরে তুমি’ নামের সিনেমায়। সেটি মুক্তি পায় ২০০৯ সালে।

এরপর বেশ লম্বা সময় কেটে গেলেও এপারের সিনেমায় আর দেখা মেলেনি স্বস্তিকার৷ অবশেষে কামরুল ইসলাম রিফাতের ‘ওয়ান ইলেভেন’ দিয়ে আবারও বাংলাদেশের সিনেমায় যুক্ত হলেন কলকাতার নন্দিত এই অভিনেত্রী।

পরিচালক রিফাত এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এরইমধ্যে স্বস্তিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

স্বস্তিকা বরাবরই তার চরিত্র ও চলচ্চিত্র নির্বাচনে কঠোর, স্বার্থপর। “ওয়ান ইলেভেন” চলচ্চিত্রে চুক্তিবদ্ধের সময় তিনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন জানতে চাইলে বলেন, ‘ওপার বাংলায় কাজ করার ইচ্ছে আমার প্রবল এবং সেটা বহু বছর ধরে। ২০০৮ সালে প্রথমবার কাজ করেছি। তারপরে বহু পরিচালক-প্রযোজকের সঙ্গে কথা হয়েছে, স্ক্রিপ্ট আদান-প্রদান হয়েছে, কিন্তু ঠিক কাজটি করা হয়নি, ব্যাটে-বলে হয়নি সবটা। কামরুল রিফাত ওয়ান ইলেভেনের গল্পটা আমাকে পাঠিয়েছিলেন ২০২১ সালে। কোভিডের এই পুরো যন্ত্রণার মধ্যেই আমি প্রথম গল্পটা পড়েছিলাম এবং ২০২১ সাল থেকেই কামরুল রিফাত ও ওনার টিম, ওনাদের সঙ্গে আমার যোগাযোগ স্থাপন হয়েছিল। তারপরে আমি স্ক্রিপ্টটা পড়েছি। অনেকগুলো ড্রাফট পড়েছি, চরিত্র নিয়ে আলোচনা হয়েছে, জুম কলে অনেকগুলো মিটিং করেছি এবং একরকম মুগ্ধতার তৈরি হয়েছে। তাই কাজটা করছি। আশা করছি ভালো একটা কাজ হবে। ‘

তিনি আরও বলেন, ‘আমি গৎবাঁধা কোনো চরিত্রে কাজ করবো না। আর যেসব চরিত্রে আমাকে দর্শক দেখে ফেলেছে, তেমন চরিত্রেও কাজ করবো না। কারণ আমি একদম নিজেকে রিপিট করতে চাই না। সবসময় চাই একদম নতুন ভাবে আমি দর্শকের সামনে আসবো। সেটা নতুন চরিত্র হোক, সাজ-পোশাক হোক, চেহারা হোক। ‘ওয়ান ইলেভেন’-এও আমার চরিত্রটা একদম নতুন।’

হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রটির সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক রবিন শামস।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com