1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
উত্তর ফটিকছড়িতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: চোলাই মদসহ আটক ১, কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কোম্পানীগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস দোয়ারাবাজারের নরসিংপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের লাখ লাখ টাকা উধাও সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে বেতমোরে কৃতিত্ব সন্তান সাবেক ছাএদল নেতা ঘাটাইলে ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক পিপির কার্যালয়ে অবরুদ্ধ সাবেক চেয়ারম্যান, চাঁদা আদায়ের অভিযোগ উত্তর ফটিকছড়িতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: চোলাই মদসহ আটক ১, কারাদণ্ড রুহিয়ায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কড়াকড়ি হিমাগার ভাড়া কমানোর দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস, ৮০০ বিদেশিসহ নিখোঁজ প্রায় ১,৫০০!

উত্তর ফটিকছড়িতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: চোলাই মদসহ আটক ১, কারাদণ্ড

reporter শিকু উরাং,ফটিকছড়ি 
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর যৌথ মাদকবিরোধী অভিযানে চোলাই মদ পান করা অবস্থায় এক মাদকসেবীকে আটক করা হয়েছে।  ২৭ আগস্ট ২০২৬ তারিখ ভোররাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।থানা পুলিশ সূত্রে জানা যায়,  রাত ০৪:৩০ ঘটিকা থেকে ভোর ০৬:৩০ ঘটিকা পর্যন্ত ভূজপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় থানা এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে হারুয়ালছড়ি ইউনিয়ন থেকে দেশি চোলাই মদ খাওয়া অবস্থায় ওই মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই ঘটনায় থানায় মোট ১টি মামলা রুজু করা হয়েছে।ভূজপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com