চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর যৌথ মাদকবিরোধী অভিযানে চোলাই মদ পান করা অবস্থায় এক মাদকসেবীকে আটক করা হয়েছে। ২৭ আগস্ট ২০২৬ তারিখ ভোররাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত ০৪:৩০ ঘটিকা থেকে ভোর ০৬:৩০ ঘটিকা পর্যন্ত ভূজপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় থানা এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে হারুয়ালছড়ি ইউনিয়ন থেকে দেশি চোলাই মদ খাওয়া অবস্থায় ওই মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই ঘটনায় থানায় মোট ১টি মামলা রুজু করা হয়েছে।ভূজপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা