1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" অবুঝ মন জানতে চায় " - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

” অবুঝ মন জানতে চায় “

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ণ

জামান ভূঁইয়া

জনগণের টাকা করে লুট
বানালেন পদ্মা ব্রিজ ,
দেশবাসীকে দিলেন আরাম
রাগ করবেনা প্লিজ ।

ঢাকা বাসীর যাতায়াতে
হবে সহজ বলে ,
মেট্রোরেল করলেন তৈরী
এখন সবাই চলে ।

ফ্লাই ওভার করলেন কত
যানজট নিরসনে ,
কত টাকা করেছেন লুট
সন্দেহ তাদের মনে ।

বঙ্গবন্ধু ট্যানেল করলেন
কর্ণফুলীর নীচে ,
পানির উপর চলে জাহাজ
গাড়ি চলে নীচে ।

বানালেন আপনি সুন্দর করে
মসজিদ পাঁচশত ষাট ,
লক্ষ কোটি টাকা করে লুট
করলেন রাস্তা ঘাট ।

বয়স্ক ভাতা বিধবা ভাতা
দিলেন হাসি মুখে ,
প্রতিবন্ধী ভাতা দিলেন কত
থাকতে তারা সুখে ।

কওমি মাদ্রাসার দিলেন স্বীকৃতি
ইসলামের জন্য ,
দ্বীনের পথে চলবে সবাই
আপনি হবেন ধন্য ।

বাস্তুহারা মানুষের জন্য
দিলেন জায়গা ঘর ,
লুট করলেন লক্ষ কোটি
তাইতো সবাই পর ।

মুক্তি যোদ্ধ করে যারা
স্বাধীন করে দেশ ,
শহীদ হলেন ত্রিশ লক্ষ
পাইলো কি তারা শেষ ।

মা-বোনেরা দিয়ে ইজ্জত
বাংলা করলো স্বাধীন ,
চেয়ে দেখেন তারাই আজ
বাংলায় পরাধীন ।

তাদের কথা বলতে গিয়ে
হলেন দেশ ছাড়া ,
নতুন করে স্বাধীন করলো
বিপ্লবী এখন তারা ।

দেশ ছাড়তে হলো শেষে
স্বৈরাচার খুনি হয়ে ,
দিশেহারা বাংলার মানুষ
খুঁজছে তাই হন্যে হয়ে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com