1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্যোগে থেমে থাকেননি নেজাম উদ্দিন কোম্পানি, গরীব অসহায়দের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী মান্দায় উপজেলার পরানপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই নিজস্ব ভবন, উন্নয়নের আশায় এলাকাবাসী ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার নামে অপ-প্রচারের অভিযোগ, তদন্ত দাবি টাঙ্গাইলে পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে ডেন্টাল পরিষদের মানববন্ধন ​তথ্য গোপন করে পাসপোর্ট তৈরির অভিযোগ, সুনামগঞ্জ সরকারি নারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের আবেদন আইএইচআর (২০০৫) মাল্টিসেক্টরাল স্টেক হোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা নগরকান্দায় মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত গেলেন জোর করে পুশ-ইনের ভারতীয় ৪ নাগরিক উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস: মাদ্রাসার ৮ ছাত্রী নিহত, নিখোঁজ বেশ কয়েকজন দুই শতাধিক মানুষের কবর খনন করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আবুল কাশেম

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয়

reporter ‎​জুবাইর আহমেদ খান রোহান
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ

লালমনিরহাটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে সাবের আলী হ্যাবলা নামে এক মধ্য বয়সী ব্যাক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী ও সরকার দলীয় হওয়ায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাওয়া তো দূরের কথা, উল্টো মিথ্যা মামলার ভয়ে দিনাতিপাত করছে।

‎অভিযোগের দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির।
‎​
‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই ২০২৬ তারিখে বিকেলে বিস্কুট ও টাকার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী শিশুটিকে অভিযুক্ত সাবের আলী হ্যাবলা তার নিজ বসতঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর শারীরিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটির চিৎকারে অভিযুক্ত ব্যক্তি তাকে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
‎​
‎ভুক্তভোগী শিশুর বাবা বলেন, আমি দিনমজুর, দিন আনি দিন খাই। অভিযুক্ত প্রভাবশালী ও সরকার দলীয় হওয়ায় থানা পুলিশ আসামী ধরছে না। অভিযোগ দায়েরের বেশ কিছুদিন পার হলেও এখনো পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তিনি আরও জানান, ন্যায়বিচারের দাবিতে অভিযোগ জানানোয় অভিযুক্তরা এখন তার পরিবারের বিরুদ্ধে গরু চুরির মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।
‎​
‎একটি শিশু ধর্ষণচেষ্টার মতো স্পর্শকাতর ঘটনায় অভিযোগ পাওয়ার পরও পুলিশের এই নিষ্ক্রিয়তা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবারটি এখন প্রভাবশালী মহলের ভয়ে ও মিথ্যা মামলার চাপে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

‎​এলাকাবাসীর পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বাসিন্দা বলেন, একটি ৬ বছরের অবুঝ শিশুর ওপর এমন পাশবিক চেষ্টার পরও আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে, এটি মেনে নেওয়া যায় না। অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। স্থানীয়রা আরও অভিযোগ করেন, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকায় আসামী বুক ফুলিয়ে এলাকায় অপরাধ করে বেড়াচ্ছে।
‎​
‎এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। আইন সবার জন্য সমান। আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের পুলিশের বিশেষ টিম কাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং আসামির অবস্থানের তথ্য পেলে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ কোনো ধরনের প্রভাবশালীর তোয়াক্কা করে না।

‎​তবে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার এতোদিন পরও গ্রেপ্তারের দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎অবিলম্বে অভিযুক্ত সাবের আলী হ্যাবলাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

 


Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com